দীর্ঘদিন ঝুলে থাকার পর অবশেষে নিরাপত্তার কথা
চিন্তা করে পাকিস্তান সফর স্থগিতের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আর এই সিদ্ধান্তের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পাকিস্তান ক্রিকেট
বোর্ড। বাংলাদেশের এই সিদ্ধান্ত দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ককে ক্ষতিগ্রস্ত
করতে পারে বলে এক বিবৃতিতে জানিয়েছে পিসিবি। সেই সঙ্গে বিপিএলে পাকিস্তানি
ক্রিকেটারদের অংশ নেওয়ার অনুমতি নাও দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
গত বিপিএল -এ একজন ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল,
নামটা নাসির জামসেদ -একজন খাঁটি পাকিস্তানি। ওরা না এলে বিপিএলটা অনেক
নির্ভেজাল হবে, নির্ভেজাল হওয়া কি খুবই ক্ষতিকর? যদি না হয়ে থাকে তবে পাকি
বোর্ডের ইঙ্গিত ফিঙ্গিতে ভ্রুক্ষেপ করার কোন মানে হয় না। আরও নয়টা টেস্ট
প্লেয়িং দেশ আছে; তাঁদের তো ওরা কিছু বলতে পারে না, ওদের টানাহেঁচরা শুধু
বাংলাদেশকে নিয়ে। যাদের দ্বারা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছি তাদের কাছে
অসহায়ের মত মাথা নত করতে হবে- আমাদের ক্রিকেট অবশ্যই সেরম দুরাবস্থায় নেই।
ধন্যবাদ বিসিবি, সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য... নিরাপত্তার নিশ্চয়তা দেয়ার
আগে নিরাপত্তা দেয়ার সামর্থ থাকতে হয়, ওদের সেটা নেই। সিদ্ধান্তটি অত্যন্ত
সঠিক, কারন সাকিব আল হাসানদের কারখানায় উত্পাদন করা যায় না...
[January 01, 2012]
